শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিক্রম প্রধান
দি নিউজ লায়নঃ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মোহনপুর ব্লকের শিয়ালসাই গ্রামে শিয়ালসাই অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যুব সম্মেলনের আয়োজন করা হয় । ওই সম্মেলনে উপস্থিত ছিলেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান, তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ পাত্র ও মোহনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক মাইতি সহ তৃণমূল যুব কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।
যুব সম্মেলন বিধায়ক বিক্রম প্রধান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলার পঁয়ত্রিশটি আসনে বিজেপি প্রার্থী জয়লাভ করবে বলে শুভেন্দু অধিকারী বিভিন্ন প্রচার সভায় বলছেন। তিনি বলছেন৩৫ টি আসনে তৃণমূল কংগ্রেসকে হারাবেন। তার প্রতুত্তরে তিনি বলেন আগে নিজে নন্দীগ্রাম থেকে জয়লাভ করে প্রমাণ করো যে তুমি বাপের ব্যাটা। তারপরে বাকি আসনগুলির কথা ভাববে।
তিনি বলেন বিজেপি একটি নোংরা রাজনৈতিক দল। সেই নোংরা রাজনৈতিক দলে যোগদান করে শুভেন্দু অধিকারী রাজনীতির সব কিছুই ভুলে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে।তিনি আরো বলেন যে শুভেন্দু অধিকারী কুড়ি বছর তৃণমূল কংগ্রেসে ছিল রাজ্যের মন্ত্রী হয়েছিলেন তিনি সংসদে হয়েছিলেন। তখন তিনি মনে করেন নি এই তৃণমূল কংগ্রেস খারাপ। আজকে দলনেত্রী সম্পর্কে তার অপপ্রচার করতে দ্বিধা বোধ করেনি।
নিজের স্বার্থে,সিবিআই এর হাত থেকে বাঁচতে উনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে। বেইমান শুধু অভিনয় ও নাটক শুরু করেছে।অবিভক্ত মেদিনীপুর জেলার মানুষ নয় বাংলার মানুষ ওকে জবাব দেবে ।তাই যেখানে সভা করতে যাচ্ছে সেখানে নাটক শুরু করেছে। মানুষ ওর কথা শুনতে চায়নি তাই ওর সভায় লোক হয়নি। তিনি বলেন দাঁতন বিধানসভা এলাকার মানুষ ওই গদ্দার বেইমান কে জবাব দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে দাঁতন বিধানসভা এলাকার মানুষ সাম্প্রদায়িক শক্তি বিজেপি কে প্রত্যাখ্যান করে শান্তি ও উন্নয়নের প্রতীক তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন।
২৭ শে মার্চ বিধানসভা নির্বাচনে এই এলাকার মানুষ বিজেপিকে উৎখাত করার জন্য শপথ নেবেন। সেই সঙ্গে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় দিনরাত পরিশ্রম করে বাংলার মানুষের উন্নয়নে কাজ করেছেন। তিনি ক্ষমতায় থাকাকালীন রাজ্যে বড় ধরনের কোথাও কোন গণ্ডগোল হয়নি অথচ বিজেপির মত বাম কংগ্রেস জোট তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছে। তাই দাঁতন বিধানসভা এলাকা থেকে তিনি বিজেপি ও বাম কংগ্রেস জোটকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান।
ওই সম্মেলনে উপস্থিত যুবকদের তিনি বলেন নির্বাচন হতে হাতে গোনা কয়েকটি দিন বাকি। তাই চুপচাপ ঘরে বসে না থেকে বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের সাফল্য তুলে ধরে প্রচার করতে হবে। সেই সঙ্গে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে বাংলা থেকে উৎখাত করার জন্য মানুষকে বোঝাতে হবে। যুবশক্তি রাই হলেন দলের আসল সম্পদ। তাই তিনি ওই সম্মেলনে উপস্থিত যুবকদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার জন্য আহ্বান জানান।

Post a Comment